‘৯৭ ভাগ মানুষ ক্যাসিনোবিরোধী অভিযানকে সমর্থন করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১২:৩৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১২:৪০

 

‘৯৭ ভাগ মানুষ ক্যাসিনোবিরোধী অভিযানকে সমর্থন করে’ চলমান ক্যাসিনোবিরোধী অভিযান সম্পর্কে পরিচালিত এক জনমত জরিপে ৯৭ ভাগ মানুষ এই অভিযানকে সমর্থন করে বলে জানিয়েছে রিসার্চ ইন্টারন্যাশনাল। রবিবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত জরিপে ২ হাজার ৮৬৬ জনকে মোবাইলে কল করা হয়। এরমধ্যে ১ হাজার ৭৬০ জন জরিপে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ৯৭ ভাগ মানুষ চলমান ক্যাসিনোবিরোধী অভিযানকে সমর্থন করেন। ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন এ ধরনের অবৈধ ক্যাসিনো বাণিজ্যের সঙ্গে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের কিছু নেতা সরাসরি জড়িত থাকেন। আর ৩৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন এই সব নেতারা পরোক্ষভাবে জড়িত আছে।

তিনি আরও বলেন, উত্তরদাতাদের ৯৯ শতাংশ মনে করেন প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় তারা সন্তুষ্ট এবং তিনি দেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে পারবেন। অন্যদিকে ৮৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চলমান অভিযানের ফলে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্যদিকে ৮৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ভবিষ্যতে ক্যাসিনোর জন্য দেশে লাইসেন্স দেওয়া উচিত হবে না।

সংবাদ সম্মেলনে গবেষক কাজী আহমেদ পারভেজ এবং উন্নয়ন গবেষণা বিশেষজ্ঞ মোশাররফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম