বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ না করার দাবিতে হকারদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৭:৩৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৪১

বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ না করার দাবিতে হকারদের বিক্ষোভ বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবিতে রবিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
সমাবেশ বক্তারা বলেন, হকারদের উচ্ছেদ না করে লুটেরা, দুর্নীতিবাজ, মাফিয়াদের উচ্ছেদ করুন। সরকার সংবিধান অনুযায়ী সবার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই অসহায় মানুষেরা হকারের জীবন বেছে নিয়েছে। বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, সরকার-প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বললে সবাই নিয়ম মেনে হকারদের বসার পক্ষে বললেও কেউ দায়িত্ব নিচ্ছেন না। প্রয়োজনে লাইন টেনে নির্দিষ্ট স্থানে হকারদের বসার ব্যবস্থা করার দাবি জানান তারা।
সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, মানবাধিকারকর্মী মুনাজ সুলতানা মুন্নী ও হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম