ঘুষ খাওয়া ‘সরকারি দায়িত্ব’ নয়: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৫:২৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৬:৪০

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ফটো)

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঘুষ খাওয়া ‘সরকারি দায়িত্ব’ নয়। তিনি বলেন, ‘বর্তমান সরকার যেভাবে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে, দুদক ঠিক একই নীতি বাস্তবায়ন করছে।’

এর আগে সোমবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান ও একই অফিসের অফিস সহকারী মো. জুলফিকারকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে নয়টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের একটি বিশেষ টিম তাদের গ্রেফতার করে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর সরকারি কর্মচারী আইন কার্যকর হয়েছে। এই আইন অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া সরকারি কর্মচারীকে গ্রেফতার করা বেআইনি। এ অবস্থায় দুদক দুই সরকারি কর্মচারীকে কীভাবে গ্রেফতার করলো, এমন প্রশ্ন ছিল দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘‘আমার যতটা মনে আছে, সরকারি কর্মচারী আইনে বলা হয়েছে—‘সরকারি দায়িত্ব’ পালনকালে যদি কোনও ফৌজদারি মামলা হয়, তবে চার্জশিট না হওয়া পর্যন্ত তাদেরকে সরকারের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না।”

এসময় ইকবাল মাহমুদ সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘‘ঘুষ আদান-প্রদান কি ‘সরকারি দায়িত্ব’? ঘুষ খাওয়া কি ‘সরকারি দায়িত্বের’ মধ্যে পড়ে ?’’

তিনি বলেন, ‘দুদক আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঘুষ খাওয়া ‘সরকারি দায়িত্ব’ নয়। বর্তমান সরকার যেভাবে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে, দুদক ঠিক একই নীতি বাস্তবায়ন করছে। এখানে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই। জাতীয় সংসদে যেসব আইন পাস হয়, তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই দায়িত্ব পালন করছে দুদক।’

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম