এভাবে আর কোনও মেধাবী ছাত্রের যেন মৃত্যু না ঘটে: আবরারের বাবা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ২২:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২৩:০১

আবরারের বাবা আর কোনও মেধাবী ছাত্রের যেন এভাবে মৃত্যু না ঘটে সেদিকে দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। সোমবার (৭ অক্টোবর) আবরারের মরদেহ ময়নাতদন্তের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

বরকত উল্লাহ বলেন, ‘আমার ছেলে কোনও দিন কোনও সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। এত ভালো ছেলে। কুষ্টিয়ায় সবাই তাকে চেনে।’

তিনি বলেন, ‘আমি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার চাই। পুলিশ ইচ্ছা করলে সব আসামি ধরতে পারে।’

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদ (রাব্বি)-কে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

দেখুন ভিডিও... 

/ইউআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম