রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ২১:২৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৩৩

র‌্যাবের হাতে আটক ১০ ছিনতাইকারীর ৬ জন রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক দুটি অভিযানে ডাকাত-ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
শেরেবাংলা নগর থেকে আটক ৬ জন হলো মো. জুয়েল (২৪), মো. পারভেজ খান (২৫), আক্তার হোসেন (২৮), মো. জসিম ওরফে মটু (৩০), কালু মিয়া (৪১) ও মো. রহমান (২২)।
মোহাম্মদপুর থেকে আটক ৪ জন হলো মো. আরজু মিয়া (২৪), মো. হাসান ওরফে ফেকু (২৪), মো. ইয়াছিন (২১) ও সানজু (২০)।
আটকের সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ৮টি চাকু ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করার কথা স্বীকার করেছে। এছাড়া তারা সংঘবদ্ধভাবে ডাকাতিও করতো। রাতে এই চক্রের সদস্যরা দুই-তিনটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন বাড়ি বা ফ্ল্যাটের গ্রিল কেটে বা তালা ভেঙে ভেতরে ঢুকতো। অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে লুটপাট করতো। ডাকাতি করার আগে তারা টার্গেট করা বাড়ি বা ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্যও সংগ্রহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম