বুয়েটে শিক্ষক রাজনীতিও বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২১:৪১আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৪৫

আবরার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মানববন্ধন করে বুয়েট শিক্ষক সমিতি

বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার প্রতিবাদে চলা আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ৩০০ শিক্ষক। বুধবার (৯ অক্টোবর) নিজেদের সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক একেএম মাসুদ রানা আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে এ কথা জানান।

আবরার হত্যার ঘটনায় বুয়েটে উত্তুঙ্গ পরিস্থিতির মধ্যে বুধবার (৯ অক্টোবর) সকালে শিক্ষক সমিতির আহ্বানে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষক। কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকে আবরার হত্যায় জড়িতদের বহিষ্কার, হলগুলো বহিরাগতমুক্ত করা, আবরারসহ বিগত সময়ের সকল নির্যাতনের বিচার করার পাশাপাশি ব্যর্থতার দায় নিয়ে ভিসির পদত্যাগ দাবি করে শিক্ষক সমিতি।

নিজেদের সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক একেএম মাসুদ রানা আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে তাদের সিদ্ধান্তগুলোর কথা জানান।

শুরুতেই তিনি বলেন, আমরা আবরারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছি। এখানে ৩০০ শিক্ষক মিলে হলগুলোসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি।

শিক্ষকদের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে অধ্যাপক মাসুদ রানা বলেন, প্রথমেই আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে আবরারের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রশাসন ব্যর্থ হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যায় জড়িতদের বিচার করতে হবে। জড়িতদের বিশ্ববিদালয় থেকে বহিষ্কার করতে হবে। হলগুলো বহিরাগতমুক্ত করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা সকল প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ শিক্ষক ও ছাত্র রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক ছত্রছায়ায় এ ধরনের কর্মকাণ্ড চলতে চলতে আজকের এই অবস্থায় এসে পৌঁছেছে। আমরা সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সহায়তা চাই।

তিনি বলেন, আবরারসহ সকল নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। ব্যর্থতার দায় নিয়ে ভিসিকে পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভর্তি কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি একেএম মাসুদ রানা বলেন, এগুলো কোনও একক সিদ্ধান্তের বিষয় নয়। একাডেমিক কাউন্সিলের সভায় এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ শেষে বুয়েট শহীদ মিনারের সামনে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানবন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

 

/আরজে/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম