দাবি না মানলে বুয়েটে ভর্তি পরীক্ষা বন্ধের হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১২:৪৮আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৩:৩০

বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ১০ দফা দাবি না মানলে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বন্ধ ঘোষণার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেওয়ার কথা জানান তারা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) কর্মসূচি ঘোষণার সময় এ হুমকি দেন শিক্ষার্থীরা।
প্রশাসনের জবাবদিহিতা, বিগত সময়ের সব নির্যাতনের বিচার, ক্যাম্পাস ও হলে নিরাপত্তা নিশ্চিত, প্রভোস্টকে প্রত্যাহারসহ গত বুধবার ১০ দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারীরা। প্রতিটি দাবির সঙ্গে সেটি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দেওয়া হয়। আজ সকালে সেই দাবিগুলোর বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি বলে জানান শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বুধবার শিক্ষক সমিতির পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে নানা সিদ্ধান্তের কথা জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
তারা বলেন, ‘দাবি অনুযায়ী হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন বলে আমাদের জানানো হলেও কোনও অফিশিয়াল নোটিশ আমরা পাইনি। শুক্রবারের মধ্যে এসব দাবির বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা উপাচার্য নিজে এসে আমাদের না জানালে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

/আরজে/ইউআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম