পথনাটকে আবরার হত্যা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২১:৪০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৪১


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের চিত্র পথনাটকে তুলে ধরলেন বুয়েটের শিক্ষার্থীরা। মেধাবী এই তরুণকে যেভাবে হত্যা করা হয় তা তুলে ধরতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বুয়েটের শহীদ মিনার এলাকায় ছিল তাদের এই পরিবেশনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরারের দেওয়া একটি স্ট্যাটাস তুলে ধরা হয় পথনাটকে। এর শেষ দৃশ্যে বিভিন্ন স্লোগান লেখা কাগজ নিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা। তার মায়ের আহাজারির মাধ্যমে পথনাটক শেষ হয়।
এদিকে আবরারের হত্যাকারীদের ফাঁসিসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার বুয়েট শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশ করেছেন। ‘আমার দাবি তোমার দাবি, ফাঁসির দাবি ফাঁসির দাবি’, ‘এক আবরার কবরে, লক্ষ আবরার বাহিরে’, ‘খুনিদের বহিষ্কার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘যাবো না যাবো না, ফাঁসি ছাড়া যাবো না’, ‘এই বুয়েটে হবে না, খুনিদের ঠিকানা’সহ বিভিন্ন স্লোগান শোনা যায় শিক্ষার্থীদের মুখে। 

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন আবরার। বুয়েটের শেরে বাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। গত ৬ অক্টোবর রাতে নিজ কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা। 

ভিডিও প্রতিবেদন: সাজ্জাদ হোসেন


/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান