শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে আন্দোলন ভিন্নখাতে নিতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ১৭:১৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

আবরার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আবরার হত্যাকাণ্ডের মামলা হওয়ার আগেই সরকার আসামিদের আটক করেছে। এখন পর্যন্ত ১৯ জন গ্রেফতার হয়েছে। শিক্ষার্থীদের সব দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।’  

রবিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুয়েট শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও বিএনপি নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন উল্লেখ করে এই ঘটনার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এতেই প্রমাণিত হয়, শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে আন্দোলন ভিন্নখাতে নিতে চায় একটি কুচক্রী মহল, বিশেষ করে বিএনপি।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ছাত্রদল ও ছাত্রশিবিরের যেকোনও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ইসলামী ছাত্রশিবিরকে সঙ্গে নিয়ে ছাত্রদল সক্রিয় রয়েছে। আবরার হত্যা ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। পুলিশ যদি কাজ করতে না পারে, তাহলে তদন্ত ও চার্জশিট কীভাবে দ্রুত দেওয়া যাবে? ছাত্রদের সচেতন থাকতে হবে, কেউ যেন তাদের পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে না পারে।’

সম্প্রতি বিএনপি নেতা মেজর হাফিজকে আটক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনী হয়তো সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মেজর হাফিজের বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বার্ধক্যজনিত কিছু রোগ আছে। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়। তার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, যেখানে দেশের সবচেয়ে বড় ও মেধাবী চিকিৎসকরা রয়েছেন। কিন্তু বিএনপি নেতারা এ নিয়েও রাজনীতি করছেন।’

/এসআই/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম