মুগদায় ছয়তলা থেকে পড়ে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৭:২৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৭:৫০

রাজধানীর মুগদা এলাকার ম্যাপ রাজধানীর মুগদার মানিকনগরে ছয়তলা ভবন থেকে পড়ে কামাল হোসেন রাজু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোর চারটায় ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মুগদা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, ভোরে পূর্ব মানিকনগর ১২০/৩ নম্বর বাড়ির ছয়তলা ভবনের একটি কক্ষের জানালার গ্লাস বাইরে থেকে টান দেয় কামাল। ঘটনাটি ভেতর থেকে টের পান ভাড়াটিয়া লুৎফর রহমান রবিন। এ সময় তিনি চোর বলে চিৎকার দিলে পালানোর সময় ছয়তলা ভবন থেকে পাশের দেয়ালে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ছয়টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
কামালের বাবা আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে ১২টায় ফোন দিয়ে কে যেন তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সকালে খবর পাই পূর্ব মানিকনগরে একটি ছয়তলা ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে আছে। কামালের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ঝালুরচর গ্রামে। সে মানিকনগর বালুর মাঠ এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থেকে সাইনবোর্ডের কাজ করতো।

/এআইবি/এআরআর/ওআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম