হিলফুল ফুযুলের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৮:৪২ আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৭





হিলফুল ফুযুলের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সরকারের নন-ব্যাংকিং ঋণদানকারী প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ১৪৯ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ অক্টোবর) দুদকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন উপপরিচালক মির্জা জাহিদুল আলম।
অন্য দুই আসামি হলেন হিলফুল ফুযুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহম্মদ তালুকদার ও প্রধান নির্বাহী নুরুল হক বিশ্বাস।
আসামিদের বিরুদ্ধে ইডকলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এজেন্ট বা প্রতিনিধি হিসেবে পরষ্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪ (২) ও (৩) ধারায় মামলাটি হয়েছে।
দুদক জানায়, ইডকল বিভিন্ন বিদেশি দাতা বা সাহায্যকারী সংস্থার কাছ থেকে ঋণ নেয় এবং ওই ঋণ থেকে পরবর্তীতে স্বল্প সুদে ও স্বল্প জামানতে এনজিও বিষয়ক ব্যুরোর তালিকাভুক্ত এনজিওদের ঋণ দেয়। এর অংশ হিসেবে ২০০৬ সালের ১ আগস্ট দেশের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ বিতরণের জন্য ইডকলের সঙ্গে চুক্তি করে হিলফুল ফুযুল। ইডকল ১ লাখ ৩৬ হাজার ১৫৬টি সোলার হোম সিস্টেমের বিপরীতে ১৩৩ কোটি ৬৩ লাখ টাকা মেয়াদি ঋণ এবং ১৬ কোটি ৪ লাখ টাকা দেয় হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থাকে। চুক্তির শর্তানুযায়ী ত্রৈমাসিক কিস্তির ভিত্তিতে হিলফুল ফুযুলের ঋণ পরিশোধ করার কথা।
দুদক জানায়, তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, হিলফুল ফুযুল ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত আসল ২৫ কোটি ৮ লাখ টাকা ইডকলকে পরিশোধ করেছে। গত বছরের অক্টোবর পর্যন্ত হিলফুল ফুযুলের কাছে ইডকলের পাওনা বাবদ ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৪৯ কোটি ১৭ লাখ টাকা।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা