জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, সমাজসেবা অধিদফতরে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:৪৪

দুর্নীতি দমন কমিশন (দুদক) জনবল নিয়োগে অনিয়মের অভিযোগে সমাজসেবা অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে সোমবার (১৪ অক্টোবর) এই অভিযান চালানো হয়।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানের সময় নিয়োগ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সহকারী পরিচালক মাহবুবুল আলম এতে নেতৃত্ব দেন।
দুদক জানায়, গত বছরের ১১ জুন একটি জাতীয় দৈনিকে অধিদফতরের ৪৩৮ জন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গত ২৭ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের এক শিক্ষককে। অথচ ফার্মেসি অনুষদের ডিন বিষয়টি জানতেন না। আর এ-সংক্রান্ত নিয়োগের কোনও পূর্ব অভিজ্ঞতা ফার্মেসি অনুষদের ওই শিক্ষকের ছিল না। আর এতে মুখ্য ভূমিকা পালন করেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাফায়েত হোসেন তালুকদার।
এদিকে, খুলনায় বিভাগীয় হিসাবরক্ষণ অফিসে জিপিএফ ফান্ড ও পেনশন, গ্রাচুইটিসহ অন্যান্য সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। এছাড়া ঢাকার সাভারের আমিনবাজারের একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পাবনার ঈশ্বরদীতে কর্মসংস্থান প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির অর্থ ভুয়া নামের তালিকা বানিয়ে আত্মসাতের অভিযোগে আরও দুটি অভিযান চালানো হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম