তথ্যসচিবের সঙ্গে আমিরাতের জেনারেলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ২০:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২০:৪৩

তথ্য সচিব আবদুল মালেকের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ব্রিগেডিয়ার জেনারেল সালিম সাঈদ আল সামসী’র নেতৃত্বে সে দেশের সেনাসদর দফতরের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

সংযুক্ত আরব আমিরাতের ব্রিগেডিয়ার জেনারেল সালিম সাঈদ আল সামসী’র নেতৃত্বে সে দেশের সেনাসদর দফতরের (আর্মড ফোর্সেস ডিভিশন) একটি প্রতিনিধিদল তথ্যসচিব আবদুল মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধিদলের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ব্রিগেডিয়ার সালিম সাঈদ আল সামসী ওই প্রতিনিধিদলের অগ্রবর্তী দলের নেতা হিসেবে ওই বৈঠক করেন। এসময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুল করিম ও সফররত দলের প্রতিনিধিদের মধ্যে ইব্রাহিম রাশিদ আল রামজী আল মারজুকী উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম