প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গণঅবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৬:৩৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৮

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গণঅবস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা একযোগে নন-এমপিও সব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’-এর ব্যানারে এই গণঅবস্থানের আয়োজন করা হয়।
ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য। বিভিন্ন সময়ে সরকার যখন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছে, তখন বলা হয়েছিল এসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কম। কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন, এসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কম কিনা।’
তিনি আরও বলেন, ‘যে পর্যন্ত আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা না হবে, সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাবো।’ প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে পাঁচ শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি