এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ২৩:২৫আপডেট : ১১ মার্চ ২০২৫, ২৩:৩২

এমপিওভুক্তি করতে সরকারের আশ্বাসে লাগাতার আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন সম্মিলিত নন-এমপিও শিক্ষক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সংগঠনের সভাপতি ও আন্দোলনের সমন্বয় অধ্যক্ষ সেলিম মিয়া।

অধ্যক্ষ সেলিম মিয়া সংবাদ সম্মেলনে জানান, গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও বিভাগীয়, শিক্ষা উপদেষ্টাকে স্মারককলিপি দিয়েছিলাম। এরপর থেকে ১৭তম দিনের লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে দুই জন শিক্ষক মৃত্যবরণ করেন। অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষক আহত হয়েছেন। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে মানবেতর জীবন-যাপন করছি। এমতাবস্থায় আমরা আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার অফিসে আমরা পদযাত্রা করি। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়। শিক্ষা উপদেষ্টা, মন্ত্রণালয়ে সচিব এবং একজন যুগ্ম-সচিব আমাদের সঙ্গে আলোচনা করেন।  

সেলিম মিয়া জানান, নন-এমপিও শিক্ষকদের পক্ষ থেকে ৯ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের সভাপতি ও সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে নয় সদস্য শিক্ষকদের দাবি তুলে ধরেন।

সেলিম মিয়া বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের সব কথা লিপিবদ্ধ করেন এবং আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। আলোচনা সাপেক্ষ স্বীকৃতি পাওয়া সচল সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি নীতিগতভাবে মেনে নেন এবং আমাদের কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ জানান। তারা জানান, আগামীকাল থেকে এমপিওভুক্তি প্রাথমিক কাজ শুরু হবে। আগামী মে মাসের মধ্যে এমপিও চূড়ান্ত করে তালিকা (শিক্ষা প্রতিষ্ঠানের) প্রকাশ করা হবে। সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় সর্বসম্মত সিদ্ধান্তে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
সর্বশেষ খবর
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা