বুধবার গণশপথের মধ্য দিয়ে স্থগিত হচ্ছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৭:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:০৬

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ঘোষণা দিচ্ছেন এক শিক্ষার্থী

আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) গণশপথের মধ্য দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তারা বলছেন, চার্জশিট হওয়ার পর অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত কোনও একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী সভা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে বুয়েট শহীদ মিনারে   আন্দোলনরত  শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। আন্দোলনকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম।

এসময় তারা বলেন, আগামীকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গণশপথের মধ্য দিয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন তারা। তবে মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করলেও তাদের দাবিসমূহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন তারা।

একইসঙ্গে চার্জশিটে অভিযুক্ত সকলকে যতদিন পর্যন্ত স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না করা হয় ততদিন ক্লাস পরীক্ষাসহ যে কোনও ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুয়েট শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, খুনিদের সঙ্গে একই ক্যাম্পাস ভাগাভাগি করতে পারবেন না তারা।

এসময় আন্দোলনরত  শিক্ষার্থীদের মুখপাত্র বলেন, আবরারের লাশকে পর্দা হিসেবে ব্যবহার করে অনেক সংগঠন নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তারা এর মাধ্যমে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন ও আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এদের সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনের কথায় কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় আবরার হত্যার বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনকারীরা।

/এসআইআর/ইউআই/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম