অপরহণের ২ দিন পর যুবক উদ্ধার, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২২:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:১৭





অপরহণের ২ দিন পর যুবক উদ্ধার, আটক ৩ গাজীপুরের কালিয়াকৈরে অপহরণ হওয়ার দুই দিন পর রাজধানীর কলাবাগান থেকে যুবককে উদ্ধার করেছে র‌্যাব। তার নাম রাকিব মোল্লা (৩০)। এসময় অপহরণকারী চক্রের ৩ সদস্যকেও আটক করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে কলাবাগানের বক্স কালভার্ট রোডের একটি বাসা থেকে রাকিবকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
আটক ৩ জন হলো নড়াইলের মো. রুবেল শিকদার (২৮), চুয়াডাঙ্গার মো. জাহিদ হাসান (২৮) ও গোপালগঞ্জের মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩০)।
এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গত রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সখিপুর আনসার একাডেমির সামনে থেকে রাকিবকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। এরপর কলাবাগানের একটি বাসায় আটকে রেখে তাকে মারধর করা হয়। তার আত্মীয়-স্বজনদের মোবাইলে ফোনে মারধর ও কান্নার শব্দ শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
তিনি জানান, অভিযোগ পেয়ে র‌্যাব-৪-এর একটি দল অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপহরণের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম