যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ১২:২৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:৪৮

গ্রেফতার লারা ও লিটন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শুটার লিটন (৩২) ও তার সহযোগী লারাকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর ছাপরা মসজিদের গলি থেকে লিটনকে এবং মধ্যরাতে অভিযান চালিয়ে লারাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘লিটন স্থানীয়ভাবে শুটার লিটন নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লিটনকে ছাপরা মসজিদ সংলগ্ন গলি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী লারাকে গ্রেফতার করা হয়।’

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, লিটনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ম্যাগাজিন এবং তার সহযোগী লারার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

/আরজে/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি