ত্রুটি কাটিয়ে আগামী বছর সর্বোত্তম মানের হজ: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ০১:০২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:১৭

ত্রুটি কাটিয়ে আগামী বছর সর্বোত্তম মানের হজ: ধর্ম প্রতিমন্ত্রী

সবার মতামত নিয়ে ২০২০ সালে সর্বোত্তম মানের হজ ব্যবস্থাপনা উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘হজ ব্যবস্থাপনার ছোটখাটো যেসব ত্রুটি রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে আগামী বছর আমরা একটি সর্বোত্তম মানের হজ উপহার দিতে চাই।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার অফিসার্স ক্লাবে হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘হজ সম্পর্কিত আলোচনায় বিভিন্নজনের কাছ থেকে আমরা যেসব ত্রুটির কথা শুনে থাকি, তার অন্যতম হলো- হজ ব্যবস্থাপনা সংক্রান্ত আইনের অভাব, ঢাকা এবং জেদ্দা হজ অফিসের পুরাতন জনবল কাঠামো, সৌদি আরবে অপর্যাপ্ত বাংলাদেশি মেডিক্যাল সেন্টার, বেসরকারি হজ এজেন্সির হাজি সংগ্রহে অসম ও অস্বচ্ছ প্রতিযোগিতা, বেসরকারি হজযাত্রীর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ও দৌরাত্ম্য সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। এসব সীমাবদ্ধতা উত্তরণে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

ত্রুটি কাটিয়ে আগামী বছর সর্বোত্তম মানের হজ: ধর্ম প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ‘২০১৯ সালে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা একটি চমৎকার হজ ব্যবস্থাপনা উপহার দিতে সক্ষম হয়েছি। তবে সুন্দরের শেষ নেই, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে আজকের এই আয়োজন। এই কর্মশালার সব অংশীজনের মূল্যবান মতামত নিয়ে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব।’

ধর্ম সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হয়, শেষ মুহূর্তে সৌদি আরব নতুন করে নিয়মকানুন করলে। আমরা বারবার তাদের বলি, যা করার আগেই করো। আমরা আশা করছি নভেম্বর অথবা ডিসেম্বর মাসে হজ চুক্তি অনুষ্ঠিত হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসরকারি হজ এজেন্সিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারি ব্যবস্থাপনার মতো হজ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময়ই হজ প্যাকেজের সব টাকা নেওয়া যায় কিনা, সে ব্যাপারে বেসরকারি এজেন্সিগুলোকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। এটি করা সম্ভব হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সম্পূর্ণরূপে বন্ধ হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের হজ ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হজ ব্যবস্থাপনা সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। প্রেজেন্টেশনে ২০১৯ সালের হজ সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালায় হজ এজেন্সির মালিক, আলেম-ওলামা, সাংবাদিকসহ হজ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারি এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, বেগম রত্না আহমেদ এমপি ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম উপস্থিত ছিলেন।

 

 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম