শাহজালালে পেটের ভেতর ১৮শ’ পিস ইয়াবাসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ০১:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:৩৬

শাহজালালে পেটের ভেতর ১৮শ’ পিস ইয়াবাসহ যাত্রী আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার সাতশ’ নব্বই পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার সময় মো. সুজন মিয়া (২৮) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্হিগামী রাস্তার ডানে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এসময় তাকে চ্যালেঞ্জ করেন ওই এলাকায় নিরাপত্তা ডিউটিতে থাকা আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। বিশেষ কায়দায় আট ঘণ্টা পর তা বের করে আনা হয়েছে।

এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘এই ইয়াবার বাজার মূল্য প্রা  ৯ লাখ টাকা বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে সুজন মিয়া জানিয়েছে- বরিশালের জনৈক হাসানের অর্থায়নে সে এই ইয়াবা বহন করেছে। সে ইউএস-বাংলা এয়ারলাইন্স যোগে কক্সবাজার থেকে এই ইয়াবা ঢাকায় নিয়ে আসে। আটক সুজন মিয়া জামালপুর জেলার বক্সীগঞ্জ থানার কুশলনগর গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র।’

/সিএ/এএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি