গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ০০:৩৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:৩৩

পপি ত্রিপুরা রাজধানীর গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় পপি ত্রিপুরা (২৩) নামে এক নারী মারা গেছেন। এ সময় আহত হন একজন। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

পপি ত্রিপুরার বাড়ি বান্দরবানের খানষীতে। তিনি গুলশানের কালাচাঁদ এলাকায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গুলশানের একটি পার্লারে চাকরি করতেন।

নিহতের ভগ্নিপতি মিলন ত্রিপুরা জানান, তার একই এলাকার মেয়ে সেলানা ত্রিপুরা (১৯) পপির সঙ্গে থাকতো এবং একই পার্লারে কাজ করতো। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশা নিয়ে তারা পার্লারে যাচ্ছিলেন, এমন সময় পেছন থেকে একটি বেপরোয়া প্রাইভেট কার তাদের রিকশাকে ধাক্কা দেয়। এসময় পপি ডান দিকে আর সেলোনা বাম দিকে ছিটকে পড়েন। পরে প্রাইভেট কারটি পপির ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান, আহত সেলানাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্ত শেষে রাত পৌনে সাতটায় স্বজনরা গ্রামের উদ্দেশে লাশ নিয়ে যান।

/এআইবি/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম