আইকাও’র স্বাস্থ্য বিষয়ক জোটের ১১তম সভা ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ০৮:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৮:৫৪

আইকাও ঢাকায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) কোলাবেরেশন অ্যারেঞ্জমেন্ট ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব পাবলিক হেলথ ইভেন্টস ইন সিভিল এভিয়েশন-এশিয়া প্যাসেফিক (সিএপিএসসিএ-এপি) এর ১১তম সভা। আগামীকাল সোমবার (২১ অক্টোবর) থেকে চার দিনব্যাপী এ সভার শুরু হবে। এতে অংশ নেবেন এশিয়া প্যাসেফিক অঞ্চলের সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও এয়ারলাইন্স ও এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা। সভায় এভিয়েশন খাতের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশের টিম লিডার (ডব্লিউএইচই) ডা. হাম্মাম এল সাক্কা, আইকাও’র রিজওন্যাল অফিসার পরাক্রম দেশনায়েক ।

সভার প্রথম দিনে এভিয়েশন মেডিক্যাল এক্সামিনারর্সদের জন্য টেকনিক্যাল সেশন হবে। এছাড়া অ্যারো মেডিক্যাল এক্সামিনার আপডেট সেশন ও ডিসকাশন,  অ্যালকোহল ও মাদক , মানসিক স্বাস্থ্য বিষয়েও আলোচনা হবে।

সভার দ্বিতীয় দিনে পাবলিক হেলথ সিকিউরিটি,  ইন ফ্লাইট হেলথ, নিপাহ রিসপন্স, জয়েন্ট এক্সামিনেশন ইভেলুয়েশন, ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন বিষয়ে আলোচনা হবে। তৃতীয়  দিনে রিজিওনাল  আপডেট অন হেলথ,  অ্যারো মেডিক্যাল এক্সামিনেশন আপডেট,  সাইকোলজিক্যাল অ্যাসিসমেন্ট অন সাইসেন্সসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। আর শেষ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন  সভায় অংশগ্রহণকারীরা। এছাড়া,  পাবলিক হেলথ বিষয়ক মহড়াও অনুষ্ঠিত হবে বিমানবন্দরে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম