ঋণখেলাপিদের বিষয়ে হাইকোর্টের আদেশের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ০০:০৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:১৩

হাইকোর্ট

যেসব ঋণখেলাপি শতকরা ২ শতাংশ ডাউন পেমেন্টের সুবিধা নেবেন তারা কোনও ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন না বলে হাইকোর্টের আদেশের মেয়াদ আরও একমাস অথবা এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সংক্রান্ত রুল শুনানিকালে রবিবার (২০ অক্টোবর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শামীম খালেদ ও মো. মুনীরুজ্জামান।

এর আগে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে একটি আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৯ আগস্ট হাইকোর্ট যারা শতকরা ২ শতাংশ ডাউন পেমেন্টের সুবিধা নেবেন তারা আগামী ২০ অক্টোবর (আজ রবিবার পর্যন্ত) আর কোনও ব্যাংক থেকে নতুন ঋণ সুবিধা নিতে পারবেন না মর্মে আদেশ দিয়েছিলেন। তবে আজ পুনরায় আবেদন জানালে নতুন করে মেয়াদ বৃদ্ধি করলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ঋণখেলাপিদের ২ শতাংশ সুবিধা দিয়ে ঘোষণা করা বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।

সে আবেদনের শুনানি নিয়ে গত ২১ মে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনের কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে এই স্থিতিবস্থার আদেশ বাড়ানো হয়। এরপর আপিল বিভাগ গত ৮ জুলাই এক আদেশে শর্ত সাপেক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই হাইকোর্ট ১৬ মে জারি করা প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেন। সে রুলটি এখন শুনানি অবস্থায় রয়েছে।

 

 

 

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম