নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আন্দোলন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২১:৫৫আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৮





নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আন্দোলন স্থগিত একযোগে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে শুরু করা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হেয়ার রোডের সরকারি বাসায় বৈঠকের পর এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা। শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাতে আন্দোলনরত শিক্ষক নেতাদের তার হেয়ার রোডের বাসায় ডেকে নেন শিক্ষামন্ত্রী। সেখানে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নেতাদের শরবত পান করিয়ে অনশন ভাঙান। শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বিষয়টি বিবেচনার জন্য।’ শিক্ষক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী মাসের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করানোরও আশ্বাস দেন মন্ত্রী।
বৈঠকে শিক্ষক-কর্মচারীদের পক্ষে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারশনের  কর্মসূচি চলাকালে প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার জন্য তার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষককরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও অবস্থান নেন তারা। ওই দিন সন্ধ্যায় ভারতে অবস্থানরত শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আমরণ কর্মসূচি স্থগিত করান। পরে গত রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তবে সেখানে কোনও সমাধান না হওয়ায় শিক্ষকরা আন্দোলন অব্যাহত রাখেন। গতকাল সোমবার (২১ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করেন তারা।
এদিকে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক নেতারা একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও দেওয়ার দাবি জানিয়েছেন। তবে পর্যায়ক্রমে যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে বলে তাদের জানাই। তারা বলেন, হয় একযোগে সবগুলোর এমপিও দিন, না হয় চলমান এমপিও কার্যক্রম বন্ধ রেখে পরে সবগুলোকে একসঙ্গে এমপিওভুক্ত করুন।’ তিনি বলেন, ‘কিন্তু তা তো হতে পারে না। একটি প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি বন্ধ রেখে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন না করার কোনও কারণ থাকতে পারে না।’

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান