খালেদা জিয়া-তারেক রহমানকে সাজা দেওয়া জজদের বিচারপতি নিয়োগের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৭

খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদের মানববন্ধন দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া দুই জজকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদ। বুধবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দেওয়া জজদের (বিচারপতি সাহেদ নুর উদ্দিন ও বিচারপতি ড. আখতারুজ্জামান) হাইকোর্টে বিচারপতি নিয়োগ দিয়ে পুরস্কৃত করায় সরকারের তীব্র সমালোচনা করেন। অনতিবিলম্বে তাদের নিয়োগ বাতিলের জোর দাবি জানান। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবি জানান।

বক্তারা আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা প্রদানকারী দুই বিচারককে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করেছে সরকার। তবে এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু তারা করেনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মনির হোসেন।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
পানিতে ডুবেই প্রাণ গেলো তরুণ ডুবুরির, কী ঘটেছিল
পানিতে ডুবেই প্রাণ গেলো তরুণ ডুবুরির, কী ঘটেছিল
কনফিডেন্স কারখানায় দগ্ধ ৫ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, নেওয়া হলো আইসিইউতে
কনফিডেন্স কারখানায় দগ্ধ ৫ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, নেওয়া হলো আইসিইউতে
ইসরোর গণপদত্যাগকে পাত্তা দিচ্ছেন না ভারতীয় বিজ্ঞানমন্ত্রী
ইসরোর গণপদত্যাগকে পাত্তা দিচ্ছেন না ভারতীয় বিজ্ঞানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম