ইউল্যাবে দুই দিনব্যাপী আইজেসিসিআই সম্মেলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১৩:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:১৯

ইউল্যাবে আইজেসিসিআই সম্মেলন (ছবি: সাজ্জাদ হোসেন) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স (আইজেসিসিআই) সম্মেলন। ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশ ল্যাংগুয়েজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, চতুর্থ শিল্প বিপ্লব এবং মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন বিষয়ে প্যানেল আলোচনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘রিসার্চ, ইনোভেশন ও ক্রিয়েশন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের পার্ট। আমরা চেষ্টা করছি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের রিসার্চ ব্যবস্থা গড়ে তোলার। প্রধানমন্ত্রীও চান দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চের জন্য অর্থায়ন করতে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সঠিকমানের রিসার্চ হোক। রিসার্চের ওপর আমরা ফান্ড দেবো।’ তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনও ইমেজ সংকটে আছে। আমরা এর উত্তরণ চাই।
আইজেসিসিআই সম্মেলনে অতিথিরা (ছবি: সাজ্জাদ হোসেন) বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একজন মানুষ যদি শুধু তার নিজের বিষয়েই জানেন তবে তিনি পরিপূর্ণ নন। পরিপূর্ণ হওয়ার জন্য সকল বিষয়ে জানতে হয়। কনফারেন্স আয়োজনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নলেজ ডিট্রিবিউশন করতে না পারলে বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয় না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিএইচডি অফার করা হয় কম। আমার মনে হয়, যেসব বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে, তারা শিক্ষার্থীদের জন্য পিএইচডি ডিগ্রি গ্রহণের অফার করতে পারে। নীলক্ষেত থেকে ১০ হাজার টাকায় পাওয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে ‘ডেথ সার্টিফিকেট’ বলেও আখ্যায়িত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ইউআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর, বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা প্রমুখ। ইউল্যাবের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ইউজিসি ও আইসিটি বিভাগ।

 

 

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম