দুই জেলা প্রশাসক ও পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৯:৪২

দুদক

দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে দুই জেলা প্রশাসক ও পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৭ অক্টোবর) এই চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

নারায়ণগঞ্জ ও খুলনার জেলা প্রশাসক এবং শেরপুরের নালিতাবাড়ি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোট, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও ভোলার চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

দুদক জানায়, উল্লেখিত এলাকায় নানা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। আর সেসব বিষয়ে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ জমা পড়ছে। সেসব অভিযোগ সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে দুদক। তদন্তের পর এ নিয়ে প্রতিবেদনও কমিশনে জমা দিতে বলা হয়েছে।

/ডিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম