‘বিদেশে পালিয়ে যাওয়া বিতর্কিতদের সম্পদের তথ্য সংগ্রহ হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৭:০১আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:১৪

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত অবৈধ জুয়া ও ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের সময় বিদেশে পালিয়ে যাওয়া বিতর্কিতদের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। সোমবার (২৮ অক্টোবর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দুদক সচিব বলেন, তথ্যপ্রমাণ ও নথি সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে মামলা হবে। মামলার পর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পলাতকদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হবে।
অবৈধ জুয়া ও ক্যাসিনোর সঙ্গে জড়িত বিতর্কিত ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে দুদক চিঠি পাঠিয়েছে কিনা জানতে চাইলে দিলোয়ার বখত বলেন, বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শুদ্ধি অভিযানের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ, গেন্ডারিয়ার দুই আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াসহ কয়েকজন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ায় পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

/ডিএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম