গণপূর্তের প্রকৌশলীসহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ১৫:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৬:৩০

উৎপল কুমার দে

গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’সহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) এ বিষয়ে পুলিশের বিশেষ শাখায় চিঠি পাঠানো হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এই চিঠি পাঠান। উৎপল কুমার দে’কে সম্প্রতি ওএসডি করা হয়েছে।

দুদকের জনসংযোগ শাখা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে গত রবিবার (২৭ অক্টোবর) একটি চিঠিতে ১১ জনের বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক।

১১ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচার, ঠিকাদারি নিয়ন্ত্রণ ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উৎপল দে ছাড়াও অন্য যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন—গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী স্বপন চাকমা, মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী, মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী, মো. রোকন উদ্দিন, সিনিয়র সহকারী মমিতুর রহমান ও সাজ্জাদুল ইসলাম।

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম