শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘সংকটে ক্রিকেট’ শীর্ষক বৈঠকি। বুধবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে অংশ নিচ্ছেন–বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, ক্রীড়া সংগঠক জালাল আহমেদ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।








