‘সাকিবের মতো চ্যাম্পিয়নরা নিজেদের ভাঙতে পারে গড়তে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ১৯:১৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:১৯

দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এক বছরের নিষেধাজ্ঞা সাকিবকে দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন। তিনি বলেন, ‘যারা চ্যাম্পিয়ন তারা নিজেদের ভাঙতে পারে, গড়তে পারে। যদি ক্রিকেটিং জায়গায় থাকি, সাকিবের পারফরম্যান্সের জায়গায় থাকি, তাহলে আমার কাছে মনে হয় না এক বছর খুব বেশি সময়।’  শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে ক্রিকেট’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বুধবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন বলেন, ‘সাধারণত এ ধরনের সিদ্ধান্তে মানুষ ভেঙে পড়ে। কিন্তু সাকিবের ক্ষেত্রে এগুলো বিপরীত প্রতিফলন ঘটায়। কারণ, সাকিব ২০১৪-এর এশিয়া কাপে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিরলেন। সেই ম্যাচে ১৬ বলে ৪৮ রানের একটি ইনিংস ছিল। এরপর জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ পারফরম্যান্স করলেন। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, ক্রীড়া সংগঠক জালাল আহমেদ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক