‘সাকিবের সঙ্গে ক্রিকেট বোর্ডের অনেক বড় গ্যাপ আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ২০:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৩

বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, ‘একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, সাকিবের সঙ্গে ক্রিকেট বোর্ডের অনেক বড় গ্যাপ আছে।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে ক্রিকেট’  শীর্ষক বৈঠকিতে এ কথা বলেন। বুধবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সাকিব বোর্ডের আনুকূল্য পাননি উল্লেখ করে বিসিবির সাবেক এই পরিচালক বলেন, ‘সাকিবকে রক্ষা করার মতো কেউ ছিল না। কারণ সে কোথাও কথা বলার সুযোগ পায়নি। সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই সমস্যা। সে কারও সঙ্গে শেয়ার করতে পারেনি বিষয়টি। এই শেয়ার করতে না পারাটা কি সাকিবের একার দায়িত্ব?’

এ সময় সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘এতো ধরনের চাপের ভেতরেও সে শক্ত আছে। যখন সে জানে তার বিচার হচ্ছে, বিচারের শেষ পর্যায়ে থাকা অবস্থায় সে খেলোয়াড়দের জন্য আন্দোলনে নেমেছে। যে খেলাতে প্রধানমন্ত্রী যাবেন, তার বিরুদ্ধে সে দাঁড়িয়ে গেছে। তার লাভ হিসাব করলে দেখা যাবে, খুব বেশি না। নীরবে সে এই জিনিসগুলো করে গেছে। সাকিব কখনোই কাছের কাউকে জানতে দিতে চায়নি যে সে একটি মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।’ 

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ লিপু,  ক্রিকেট কোচ ও ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম