দুর্যোগ পরবর্তী উদ্ধার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ০১:৪১আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০১:৫৫





দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধারের মহড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইউএস প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত দুর্যোগ পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অংশ হিসাবে বুধবার (৩০ অক্টোবর) মাঠ পর্যায়ের অনুশীলন ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত এ অনুশীলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় অনুশীলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী এম তাজুল ইসলাম তার বক্তব্য রাখেন। সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে অনুশীলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, এনজিও, স্বেচ্ছাসেবক, আন্তর্জাতিক সংস্থাসহ ৫৫টি সংস্থার ৬৮০ জন সদস্য অংশগ্রহণ করেছেন। এছাড়াও ৩৬টি দেশের প্রায় ১০০ জন বেসামরিক-সামরিক প্রতিনিধি পরিদর্শক হিসাবে অংশ নেন। মাঠ পর্যায়ের অনুশীলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পলন করেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডের জেনারেল একেএম রেজাউল মজিদ।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিবছর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অনুশীলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

 

/জেইউ/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম