ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত শিশুদের কারামুক্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১১:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৩:৪৩

সুপ্রিম কোর্ট

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১৮ বছরের কম বয়সী সব শিশুকে কারামুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্ট তার আদেশে ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেওয়ার বিষয়টিকে অসাংবিধানিক, অবৈধ এবং বাতিল বলে ঘোষণা করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত শিশুদের মধ্যে যাদের দণ্ড দিয়েছেন, তাদের দ্রুত শিশু উন্নয়ন কেন্দ্র বা হাজত থেকে ছেড়ে দিতে নির্দেশ দেন।

পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ব্যতীত অন্য যেকোনও আদালত (শিশু আদালত ব্যতীত) যেসব শিশুকে দণ্ড দিয়েছেন, সেই শিশুদের ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আর জামিনপ্রাপ্ত এসব শিশুর জামিননামা সংশ্লিষ্ট জেলা শিশু আদালত বরাবর জমা দিতে বলেছেন হাইকোর্ট।

এছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই ১২১ শিশুকে দণ্ড প্রদানকারী সংশ্লিষ্ট র‌্যাব কর্মকর্তাদের (যারা অবৈধভাবে দণ্ড দিয়েছেন) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিশুদের মামলার যাবতীয় নথি আলাদা করে দাখিল করতে বলেছেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত শিশুদের দণ্ড দেওয়ার বিষয়ে শিশু আইন এবং দণ্ডবিধির বিধিবহির্ভূত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও আদালত রুল জারি করেছেন। সংশ্লিষ্ট বিবাদীদের এসব রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতের নজরে এনে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। পরে আব্দুল হালিম বলেন, ‘রাষ্ট্রীয় খরচে এই আদেশের অনুলিপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। আদেশ পাওয়ার পর শিশুদের ছেড়ে দিতে হবে। পাশাপাশি আগামী ১৮ নভেম্বর পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।’ 

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে ‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার আব্দুল হালিম। ওই প্রতিবেদনে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১২১ শিশুকে সাজা দিয়ে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর তথ্য উল্লেখ করা হয়।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম