ডিএসসিসি’র কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১২:৩৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৪:৫২

কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর মঞ্জুকে সঙ্গে নিয়ে র‌্যাব টিকাটুলি এলাকায় তার বাসায়ও অভিযান চালায়। কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান

শাফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতারের পর এলাকায় মানববন্ধন

এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাব। কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতারের পর এলাকায় কিছু মানুষের উল্লাস

এদিকে কাউন্সিলর মঞ্জু গ্রেফতার হওয়ার পর এলাকায় কিছু লোক উল্লাস প্রকাশ করে মিষ্টি বিরতণ করেন।

কাউন্সিলর মঞ্জুর অফিস থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদক

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এসজেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম