ক্ষতিপূরণের দাবিতে তাজরিন ফ্যাশনের শ্রমিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১২:০১

মানববন্ধনে তাজরিন ফ্যাশনের শ্রমিকরা দুর্ঘটনার সাত বছর পেরিয়ে গেলেও আশ্বাস দেওয়া সাহায্য পাননি তাজরিন ফ্যাশন লিমিটেডের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এমন অভিযোগ জানিয়ে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরিন ফ্যাশনের ১১৩ জন শ্রমিক নিহত হন। আহত হয়েছেন অনেকে। ওই সময় সরকার, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্যে-সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও কোনও প্রকার সাহায্য-সহযোগিতা পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। তাই, আহত  শ্রমিকদের পুনর্বাসনের সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা।

বক্তারা আরও বলেন, আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরণা দিয়েছি। কেউ আমাদের কোনও ধরনের সাহায্য সহযোগিতা করেনি। মিডিয়ায় শিরোনাম হওয়ার জন্য ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরা ছোঁয়ার বাইরে থাকেন। এরইমধ্যে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের কোনও প্রকার ক্ষতিপূরণ দেওয়া বা পুনর্বাসন করা হয়নি। তাদের সার্বিক সহযোগিতা করা খুবই প্রয়োজন।

মানববন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক বাহারানে সুলতান বাহার, শ্রমিক নেতা ফরিদ খান, মোহম্মদ মোস্তফা, জরিনা আক্তার, শামীম আহমেদ, রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার