বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে থাকা হাসান মাহমুদকে শেষ মুহূর্তে হারালো কেন্ট। বাংলাদেশের এই পেসারকে ডিভিশন টু-এর শেষ লড়াইয়ে আর খেলতে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ইংল্যান্ডের কাউন্টিতে প্রমোশনের স্বপ্নে বড় ধাক্কা খেলো কেন্ট।

ক্যান্টারবারিতে এবার আগুন ঝরাচ্ছিলেন হাসান। চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ডিভিশন টু-এর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। ভাইটালিটি ব্লাস্টেও পেয়েছেন আরও চার উইকেট।

প্রমোশনের শেষ জায়গাটিতে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে কেন্ট। ইতোমধ্যে ডারহাম চ্যাম্পিয়ন হয়ে ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে।

অথচ গুরুত্বপূর্ণ এই সময়েই হাসানকে আর পাচ্ছে না কেন্ট। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝেও কাউন্টি ক্রিকেটে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে দুর্দান্ত অবদান রাখতে ৯ উইকেট নিয়েছিলেন।

মূলত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটার হাসানের ওপর কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সামনে ব্যস্ত সূচি থাকায় তাকে আর কাউন্টিতে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত বোর্ডের।

আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা হাসানের। এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ।

এদিকে, হাসানকে হারানোর সিদ্ধান্ত মেনে নিলেও হতাশ কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক। তিনি বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ লড়াইয়ে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে বিসিবির সঙ্গে গঠনমূলক আলোচনার পর নেওয়া এই সিদ্ধান্তকে আমরা সম্মান করি। শীতের সময়ের জন্য তাকে শুভকামনা জানাই।’

কেন্টের হয়ে পুরো মৌসুমে হাসানের অবদানের কথা স্মরণ করেছেন কুক। তিনি বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ভাইটালিটি ব্লাস্ট মিলিয়ে সাত ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানের পুরো মৌসুমের অবদানের জন্য ক্লাবের সবাই তাকে ধন্যবাদ জানায়।’

শেষ দুই ম্যাচে কেন্ট অবশ্য বিদেশি দুই পেসার কিথ ডাজন ও খালেদ আহমেদকে পাচ্ছে। মৌসুমের শেষ দুটি ম্যাচেই ঘরের মাঠে খেলবে কেন্ট। মঙ্গলবার শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ তলানির দল ল্যাঙ্কাশায়ার, এরপর খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
আইসিসির র‍্যাঙ্কিং ও রেটিং কীভাবে কাজ করে?
সর্বশেষ খবর
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার