রাজধানীর ধানমন্ডির ১১ /এ সড়কে স্কচটেপ দিয়ে পেঁচানো বোমা সদৃশ্য বস্তুটি একটি টেনিস বল। বোমা মনে করে সেটিকে দীর্ঘক্ষণ ঘিরে রেখেছিল পুলিশ।পরে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে সেটিকে উদ্ধার করে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাত ১২টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৮২ নস্বর বাসার সামনে স্কচটেপ দিয়ে পেঁচানো বোমা সদৃশ বস্তু দেখতে পায় আমাদের এক পুলিশ সদস্য। পরবর্তীতে কাছে গিয়ে সেটিকে বোমার মতো মনে হলে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। তবে উদ্ধারের পর দেখা যায় সেটি একটি টেনিস বল।’








