কোচিং বাণিজ্য করা ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:০২

ভিকারুননিসা নূন স্কুল কোচিং বাণিজ্যের তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলাকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেন।

ফওজিয়া রেজওয়ান বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাময়িক বরখাস্ত থাকার সময় কানিজ ফাতেমাকে প্রতিষ্ঠান থেকে খোরাকি ভাতা দেওয়া হবে।’ 

এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকের পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শাস্তি নিশ্চিত হলে কোচিং বাণিজ্যে জড়িত অন্য শিক্ষকরাও সতর্ক হবেন।’

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরের চায়না গলিতে একটি কোচিং সেন্টারে কানিজ ফাতেমা কোচিং করাচ্ছিলেন। সে সময় তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণ করার সময় একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক পিংকি আক্তার ও ক্যামেরা পারসন মনজুর রহমানকে মারধর করা হয়। ঘটনার পর ওইদিনই তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

এই ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. শাহীদুজ্জামান। অন্য দুজন হলেন ভিকারুননিসার প্রধান শাখার সহকারী অধ্যাপক নাসরিন আক্তার ও আজিমপুরের শাখা প্রধান লাইলুন নাহার।

আরও পড়ুন:  কোচিং বাণিজ্যের প্রতিবেদন করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক 

/এসএমএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম