পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এর স্থায়ী সমাধান চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।
নোটিশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায়, প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।








