দেশে-বিদেশে ঠিকাদার জি কে শামীমের কত সম্পদ আছে, তা খতিয়ে দেখতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার (৩ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।
তিনি বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে শামীমের ২৯৭ কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। এর ওপর ভিত্তি করেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে মোট সম্পদের পরিমাণ জানার চেষ্টা করা হবে।







