অক্টোবরে নির্যাতনের শিকার ৪৬৫ নারী-শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:১৩

অক্টোবরে নির্যাতনের শিকার ৪৬৫ নারী-শিশু গত অক্টোবর মাসে দেশে ১৮৩টি ধর্ষণের ঘটনাসহ মোট ৪৬৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। রবিবার (৩ নভেম্বর) বিকালে মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের অক্টোবর মাসে মোট ৪৬৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১৮৩টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ২৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে সাতজনকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন দুইজন।
এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৩০ জনকে, শ্লীলতাহানির শিকার হয়েছে চারজন। যৌন হয়রানির শিকার ১৭ জন, এসিডদগ্ধের শিকার হয়েছে দুইজন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে একজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৫টি।
নারী ও শিশু পাচারের শিকার হয়েছে তিনজন, পতিতালয়ে বিক্রি হয়েছে দুইজন। বিভিন্ন কারণে ৪৫ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। আরও সাতজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন যার মধ্যে হত্যা করা হয়েছে দুইজনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৯ জনকে। বিভিন্ন নির্যাতনের (শারীরিক ও মানসিক) কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৯ জন। প্ররোচিত হয়ে আত্মহত্যা করেছেন দুইজন। এছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ৫৩ জনের।
বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ৩৬টি যার মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে ৩১টি। শারীরিক নির্যাতন করা হয়েছে ১৯ জনকে। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে দুইটি। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন একজন। এছাড়া ২০টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি