শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২১:২১আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৩২

শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: স্পিকার

শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (৪ নভেম্বর) ৪৮তম সংবিধান দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও ১৯৭২ এর সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সহায়ক কমিটি।

এসময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এ দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা ও সুদৃঢ় অর্থনীতির ওপর রাষ্ট্রকে গড়ে তুলতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন।’

আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. শামসুল হুদার সভাপতিত্বে এবং আইন সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, আইন সহায়ক কমিটির সভাপতি খোন্দকার আবদুল মান্নান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গাজী শাহ আলম। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম