নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ০০:৩১আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০০:৩৫

নারীপক্ষের প্রতিবাদ কর্মসূচি

দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশুধর্ষণ ঘটনার প্রতিবাদে ‘যৌন আক্রমণ আর না, ধর্ষণ ও যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করেছে নারীপক্ষ। আজ সোমবার (৪ নভেম্বর) ধানমন্ডি-২ নম্বর সড়কের সিটি কলেজ মোড় এর সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে প্রচারপত্র বিতরণ, শ্লোগান দেওয়া ও প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে সচেতনতা তৈরির কাজও করা হয়েছে বলে সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘পথে এবার নামো সাথী পথেই হবে আবার দেখা’, ‘চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায়’, ‘আমি ভয় করবো না ভয় করবো না’, ‘বান এসেছে মরা গাঙ্গে’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ইত্যাদি গান গেয়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে এর ভয়াবহতা জনসম্মুখে তুলে ধরা হয়।

নারীপক্ষের প্রচার পত্র বিলি

আয়োজকরা  ‘শিক্ষক কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা’, ‘চলন্তবাসে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা’, ‘ধর্ষণের পর হত্যা’, ‘ধর্ষণ,’ ‘সংঘবদ্ধ ধর্ষণ’, ‘ধর্ষণের পর আত্মহত্যা’, ‘ধর্ষণ (বুদ্ধি প্রতিবন্ধী)’, ‘অপহরণের পর ধর্ষণ’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে আগামীতেও এমন কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে ৩ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নারীর সুরক্ষা অভিযানের সূচনা করে নারীপক্ষ। এরই ধারাবাহিকতায় সংগঠনটি গত ১৭ সেপ্টেম্বর থেকে এ ধরনের প্রতিবাদ অবস্থান কর্মসূচি করে আসছে। এভাবে লাগাতার কর্মসূচির মাধ্যমে আগামী ২৫ নভেম্বর ২০১৯ ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ পালন করবে সংগঠনটি।

 

/ইউআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম