এশিয়ার স্থপতিদের নিয়ে গড়ে ওঠা ‘আর্কএশিয়া ফোরাম’-এর ২০তম আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের অংশ হিসেবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে কন্টেইনারকে ক্যানভাস বানিয়ে আঁকা বিশেষ চিত্র প্রদর্শনী।
বুধবার (৬ নভেম্বর) শুরু হওয়া এ চিত্র প্রদর্শনী চলবে বৃহস্পতিবার (৭ নভেম্বর) পর্যন্ত।
আয়োজকরা জানান, ৪০০ বছরের ঢাকার চিত্র প্রতিফলিত হয়েছে দেয়ালচিত্রে। কন্টেইনারের গায়ে করা হয়েছে দেয়ালচিত্র। আর কন্টেইনারের ভেতরে প্রদর্শিত হচ্ছে স্থাপত্যকলার আলোকচিত্র ও নকশা। কন্টেইনারের ভেতরে মূল আয়োজন থাকলেও দেয়ালচিত্রগুলো বেশি টানছে দর্শনার্থীদের। স্থপতিদের এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)।








