জাফরুল্লাহ-নঈম-হাবিবের বিরুদ্ধে মামলা খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৬

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর কলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ শিরোনামে প্রকাশিত একটি কলামে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। কলামটির লেখক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী,বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানকে এ মামলায় আসামি করা হয়েছিল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার রিপন মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মামলার অভিযোগে পর্যাপ্ত উপাদান না থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধি ২০৩ ধারায় খারিজের আদেশ দেন।’

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলাটি করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর। বাদীপক্ষে আইনজীবী ছিলেন শুভ্রত বিশ্বাস শুভ্র ও সুমন কুমার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ শিরোনামে কলাম প্রকাশিত হয়। এটি লেখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। অভিযোগে বলা হয়, ‘অভিযুক্তরা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের আড়াই কোটি সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্বের একশ’ কোটির বেশি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে এমন কলাম প্রকাশ করেন। প্রকাশিত কলামে উল্লেখ করা রয়েছে, প্রাচীন ভারতে গো-হত্যা ছিল। প্রাচীনকাল থেকে ভারতে গো-হত্যা ও গো-মাংস আহারের ব্যাপক প্রচলন ছিল উচ্চ ও নিম্নবর্ণের হিন্দুদের বাড়িতে, সব ধর্মীয় অনুষ্ঠানে, ব্রাহ্মণ তুষ্টিতে।’

আরও পড়ুন:  ডা. জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

 

 

/টিএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি