বালিশকাণ্ডের ঘটনায় গণপূর্তের আরও সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৯:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:১৩

দুদক পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির ঘটনায় গণপূর্তের আরও সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তারা হলো- উপ সহকারী প্রকৌশলী মো. শফিকুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, উপ সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মো. শাহীন উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী জাহিদুল করিম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ৩ নভেম্বর গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বুধবার (৬ নভেম্বর) প্রথম দফায় সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রকৌশলীদের মধ্যে সাত জনকে ১১ নভেম্বর হাজির হতে বলা হয়েছে। তারা হলো- তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, উপ সহকারী প্রকৌশলী খন্দকার মো. আহসানুল হক, সহকারী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী খোরশেদা ইয়াছরিবা, সহকারী প্রকৌশলী মো. রওশন আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবর রহমান ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুর রহমান।

সাত জনকে ১২ নভেম্বর হাজির হতে বলা হয়েছে। তারা হলো- উপ সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন, উপ সহকারী প্রকৌশলী শাহনাজ আখতার, সাবেক সহকারী প্রকৌশলী মো. মকলেছুর রহমান, সাবেক নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মো. শফিউজ্জামান ও রওশন আলী।

চার জনকে ১৩ নভেম্বর হাজির হতে বলা হয়েছে। তারা হলো- উপ সহকারী প্রকৌশলী মো. রফিকুজামান, মো. মেহেদি হাসান, মো. মাহবুব রহমান, উপ প্রকল্প পরিচালক মো. হাসিনুর রহমান ও ড. শৌকত আকবর।

 

/ডিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম