জেএসসি-জেডিসির মঙ্গলবারের গণিত ও বিজ্ঞান পরীক্ষা পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৬:৪০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২২:০০

জেএসসি-জেডিসির মঙ্গলবারের গণিত ও বিজ্ঞান পরীক্ষা পেছালো ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে পরীক্ষাকেন্দ্রগুলো প্রস্তুত করতে না পারায় সারাদেশের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর গণিত ও বিজ্ঞান পরীক্ষার সূচিতে আবার পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী জেএসসির মঙ্গলবারের (১২ নভেম্বর) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে। আর জেডিসির ১২ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে। রবিবার (১০ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ এসব তথ্য জানান।

প্রসঙ্গত, সারাদেশে একযোগে গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়।

অধ্যাপক মু. জিয়াউল হক জানান, জেএসসির গত ৯ নভেম্বরের গণিত পরীক্ষা পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী মঙ্গলবারের (১২ নভেম্বর) হওয়ার কথা ছিল। বুলবুলের কারণে তা পিছিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার পরীক্ষা কেন্দ্র প্রস্তুত না থাকায় আবার পিছিয়ে নেওয়া হলো ১৪ নভেম্বর। ওইদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

এদিকে, অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘জেডিসির ৯ নভেম্বরের গণিত পরীক্ষার পরিবর্তিত সূচি নির্ধারণ করা হয়েছিল ১৪ নভেম্বর। আগামীকালের (১১ নভেম্বর) ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। আর ১২ নভেম্বরের বিজ্ঞান পরিবর্তিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর।’ জেডিসির আগামী ১৫ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা শুক্রবার হওয়ার কারণে সকাল ৯টা থেকে শুরু হবে বলেও তিনি জানান।

/এসএমএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম