৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা অনশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৪:৪৬আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৫:৪১

অনশনে শিক্ষানবিশ কর্মসূচিরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষা নিয়মিত করাসহ ৫ দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। 

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা অনশন শুরু করেন।  

দাবির বিষয়ে অনশনরত আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বার কাউন্সিলের পরীক্ষা আগে বছরে দু’বার হতো। এখন এ পরীক্ষা আড়াই থেকে তিন বছর পরপর হচ্ছে। তাই আইন বিষয়ে পড়াশোনা শেষ করে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার আশায় অনেক বছর পার হয়ে যায়। তাই দাবি আদায়ে আজ আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন করছি।’  

শিক্ষানবিশ আইনজীবীদের ৫ দফা দাবিগুলো হলো−

১.  অবিলম্বে চলতি বছরের এনরোলমেন্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা।

২. লিখিত পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ও এমআর শিট সংযোজন করা হোক।

৩. লিখিত পরীক্ষার খাতা সব বিচারককে দেখার ব্যবস্থা করতে হবে। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

৪. লিখিত পরীক্ষার খাতা রিভিউ করার সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. অবিলম্বে ২০১৭ সালের সুপ্রিম কোর্টের রায় কার্যকরীকরণ পূর্বক প্রতিবছর এনরোলমেন্ট পরীক্ষা নিতে হবে।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম