বক্তব্য প্রত্যাহারে রাঙ্গাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটি সাধারণ সম্পাদক মো. আল মামুন।
তিনি বলেন, ‘শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করায় মশিউর রহমান রাঙ্গা তার নিজ দলের মহাসচিব পদ এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় সংসদের সদস্য পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সামরিক শাসনকে সমর্থন করেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেঈমানি করেছেন।’
আল মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে রাঙ্গা দেশের সার্বভৌমত্ব ও শৃঙ্খলার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। সংবিধানে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে স্বৈরাচার এরশাদ বাঙালি জাতির সঙ্গে বেইমানি করেছিলেন। এখন মশিউর রহমান রাঙ্গাকে স্বৈরাচার এরশাদের দোসর মনে হচ্ছে।’
অবস্থান কর্মসূচিতে দু’টি দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে মশিউর রহমান রাঙ্গাকে আইনের আওতায় এনে বিচার এবং নূর হোসেনকে হত্যার অপরাধে জাতীয় পার্টিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম